ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক (সুনামগঞ্জ)


সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেপ্তার করেছে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জাউয়া বাজারের জিকির আলী সুপার মার্কেট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কয়ছর আহমদ (৩২) ও আলী হোসেন (৩৮)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শেখ মিরাজ আহমদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জিকির আলী সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত কয়ছর আহমদ ছাতক উপজেলার জাউয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হারুন মিয়া। অপর গ্রেপ্তারকৃত আলী হোসেন (৩৮) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত কয়ছর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাইসহ সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিএম জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি দীর্ঘদিনের। মাদকের বিস্তার রোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও স্থানীয় সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত নজরদারি, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট