১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে কার্যকর কোনো আন্দোলন গড়তে না পারায় ‘লজ্জিত’ দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে যে ধরনের আন্দোলন গড়ে তোলার দরকার, তা পারিনি। আমরা এ কারণে লজ্জিত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে ২০-দলীয় জোটের এক সমাবেশে এ কথা বলেন তিনি।
দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০-দলীয় জোট খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি দেবে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, খুন হয়েছেন, এলাকা ছাড়া হয়েছেন। এরপরও কেউ দল ত্যাগ করেননি, আন্দোলন থেকে সরে দাঁড়াননি। দেশের মানুষ কখন জেগে ওঠে তা বোঝা মুশকিল, জনগণ অধিকারের জন্য কাউকে ছাড় দেয় না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য দেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির মনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাপার মহাসচিব মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির ফরহাদুজ্জামান ফরহাদ, জমিয়তে ওলামায় ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D