৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও ঢাকার সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কোনো আন্দোলন যদি রাজনৈতিক হয়, আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। সারা দেশে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ কোনো সমাবেশে আমরা বাধা দেব না। যদি আন্দোলনের নামে সহিংসতা হয়, তাহলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।
কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সভা- সমাবেশ করার অধিকার রয়েছে। সভা সমাবেশে বাধা-নিষেধ শেখ হাসিনার সরকার কখনো করেনি, আর কখনো করবেও না।
সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে খালেদা জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই। খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় জেলে পাঠানো হয়নি। যদি সরকার রাজনৈতিক কারণে খালেদাকে গ্রেপ্তার করত, তাহলে রাজনৈতিকভাবে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার প্রশ্ন আসত। যেহেতু রাজনৈতিক কারণে এ মামলা হয়নি, তাই রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও ঢাকার এমপিদের নিয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার পর তাদের পরবর্তী কাজ হবে, তৃণমূল পর্যায় থেকে সংগঠন গড়ে তোলা।
তিনি বলেন, বিরোধীদলের আন্দোলন মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা দরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, তা প্রতিরোধ করার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমরা এই লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায় পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D