২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আগামীকাল শুক্রবার বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
Manual3 Ad Codeচেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান নয়া দিগন্তকে বলেছেন, বিকেল পাঁচটায় হোটেল লা ম্যারিডিয়ানে এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
দুইদিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন শি জিনপিং।
মারুফ কামাল খান বলেন, ১৯৮৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চীনের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের গোড়াপত্তন হয়। চীনা প্রেসিডেন্টের এই সফরকে বিএনপি গুরুত্বের সাথে দেখছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া চীনা প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন।
Manual6 Ad Codeতিনি জানান, বৈঠকে খালেদা জিয়া সাথে দলের উচ্চক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধিদল থাকবে।
Manual7 Ad Codeখালেদা জিয়ার সাথে শি জিনপিংয়ের এর আগে একাধিকবার সাক্ষাত হয়েছিলো।
সর্বশেষ বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম জিয়া চীন সফরকালে সেদেশের ভাইস প্রেসিডেন্টেসহ কমিউনিস্ট পার্টির নীতিনির্ধারকদের সাথেও বৈঠক করেন।মারফ কামাল খান বলেন, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক চায় বিএনপি। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা ও খনিজ-জ্বালানি খাতে বিনিয়োগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়, যা বেগম খালেদা জিয়ার আমল আরো সম্প্রসারিত হয়েছে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানসহ সিনিয়র নেতারা প্রতিনিধিদল থাকবেন।
Manual6 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D