২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট ও দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় চায়ের টেবিলে ফখরুলের কাছে ভোট চান আতিক।
আতিকুল ইসলাম ভোট চাওয়ার পর বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ঢাকা সিটির ভোটার না। ঠাকুরগাঁওয়ের ভোটার। সব প্রার্থীর জন্যই আমাদের দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ অন্যরা ঘটনাস্থলে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D