২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি সকল ক্ষেত্রে ব্যর্থ। আমি মনে করি আওয়ামী লীগ সকল ক্ষেত্রে সফল। কী করে ৯ লাখ কোটি টাকা পাচার করতে হবে সেক্ষেত্রে সফল, কী করে বেসিক ব্যাংক লুট করতে হবে সেক্ষেত্রে সফল, কী করে বিরোধী দলের আন্দোলনকে রক্তাক্ত কায়দায় দমন করতে হবে সেক্ষেত্রে সফল, কী করে নির্দোষ খালেদা জিয়াকে বন্দি করে রাখতে হবে সে ব্যাপারে আপনারা সফল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মানুষ ধুঁকছে, ব্যাংকে টাকা নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বেকারত্ব বেশি। শুধু মুখ দিয়ে বাগাড়ম্বর করলে হবে না। আপনারা কোন কোন ক্ষেত্রে সফল তা মানুষ জানে।
তিনি বলেন, তারেক রহমানকে একেবারে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে। আপনাদের মনে বিএনপির নেতৃত্বকে ধ্বংস করা, তারেক রহমানকে ধ্বংস করা।
তিনি আরও বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় যদি বিএনপি নেতৃবৃন্দ জড়িত হয়, তাহলে আওয়ামী লীগের আমলে সিপিবির সমাবেশে হামলা মামলায় আওয়ামী লীগও জড়িত, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (২০ জানুয়ারি) ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সিটি নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তিনি (ওবায়দুল কাদের) নিজেই স্পষ্ট করেছেন। বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের মাথার ওপর আকাশ ভেঙে পড়বে না। এর অর্থ দাঁড়ায়, জাতীয় নির্বাচনে হেরে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ার বিষয় থাকে। তাই সে নির্বাচনে যেনতেনভাবে জিততে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D