৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাবিথসহ ৭০-৮০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের গাবতলী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাবিথ আউয়াল আজ গাবতলীর পর্বত সিনেমা হলের পাশে কলাবাজার এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। সঙ্গে সঙ্গে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাবিথ ও তার প্রচার সঙ্গীদের ওপর হামলা চালান।
এ সময় তাবিথের ওপর ডিম ছোড়া হয়। লাঠি দিয়ে আঘাত করা হয় তার সঙ্গী কয়েক নেতাকর্মীকে। তাবিথও মাথায় আঘাত পান।
এ সময় হামলাকারীদের সঙ্গে তাবিথের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনার পর সেখানে পুলিশ আসে। তারা দু’পক্ষের মধ্যে দাঁড়িয়ে থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা চালায়।
মিরপুর ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম সাইদুল বলেন, রড-বাঁশ দিয়ে আমাদের গণসংযোগে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাবিথ আউয়ালকে ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এ ছাড়া আমাকেও রড দিয়ে মারধর করা হয়।
হামলায় তাবিথসহ ৭০-৮০ বিএনপির নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন সাইদুল।
এর আগেও আওয়ামী লীগের মিরপুর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুমের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে ১২ জানুয়ারি মিরপুর-১ নম্বরের উত্তর বিশিলে শাহআলী মাজারের সামনে পুলিশের সামনেই তাবিথ আউয়ালের প্রচার মিছিলে হামলা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D