১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সিটি নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তিনি (ওবায়দুল কাদের) নিজেই স্পষ্ট করেছেন। বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের মাথার ওপর আকাশ ভেঙে পড়বে না। এর অর্থ দাঁড়ায়, জাতীয় নির্বাচনে হেরে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ার বিষয় থাকে। তাই সে নির্বাচনে যেনতেনভাবে জিততে হয়।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণীয় নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন বলেন, নির্বাচন পরিচালনার সকল দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে একটি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী কীভাবে আশ্বস্ত করেন, সেটা আমার মাথায় আসে না। ভোট সুষ্ঠু করার দায়িত্ব যখন তিনি নিচ্ছেন তার অর্থ কী? সরকারের নিয়ন্ত্রণাধীন দলীয় ক্যাডার ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে সরকারের সাহায্য করা, ঐচ্ছিক কোনো বিষয় নয়। বরং সাংবিধানিক বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সহযোগিতা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন দিয়ে সরকার বুঝাতে চায় দেশে গণতন্ত্র আছে। তাই ১ ফেব্রুয়ারি বিএনপির দুই প্রার্থী নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু নেই। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D