১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কথায় গুরুত্ব দেন না।
মান্না বলেন, সিইসিকে আপনি যা বলেন, তিনি শুনবেন, শোনার পর নিজের কথাই বলবেন। তিনি যে কিছু শুনেছেন তা মনে হবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেই খেলা শেষ নয়। ভোটে দুই নম্বরি হলে বিএনপিসহ বিরোধী দলগুলো ৩০ জানুয়ারি থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবে।
ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো কারণে কারও আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসার সেখানে ২৫ শতাংশ ভোট নিজে দিতে পারবেন। এর চেয়ে ফরটুয়েন্টি আর কী হতে পারে?
আয়ারল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডসে ইভিএমে ভোট নেওয়া বাতিলের উদাহরণ তুলে ধরে মান্না বলেন, ভারতেও নির্বাচন কমিশন বিভিন্ন জনের মতামত নিয়ে ইভিএমের পরিবর্ধন-সংশোধন করেছে। সেখানেও ইভিএম নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে।
এ মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও গণতন্ত্র ফোরামের মোহাম্মদ ইব্রাহিম বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D