২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
রবিবার (১২ জানুয়ারি) এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় শনিবার (১১ জানুয়ারি) দুপুর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানান। এ সময় মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D