২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
ঢাকা দক্ষিণের নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন তার বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তার বাবা খোকার কবর জিয়ারত করেন।
সকালে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ডিএসএসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর জুরাইন কবরস্থানে যান ইশরাক।
সেখানে তার বাবা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র খোকার কবর জিয়ারত করে বায়তুল মোকাররম মসজিদে আসেন। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণায় নামেন ইশরাক হোসেন।
ইশরাকের নির্বাচনি প্রচারণার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D