সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ভোর রাত তিনটার সময় অসুস্থ বোধ করলে তাৎক্ষনিকভাবে আমান উল্লাহ আমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন। রিপন বলেন, ভোর রাত তিনটার সময় আমান উল্লাহ আমার অসুস্থ বোধ করলে তাকে তার মহাখালীর বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি কিছুটা সুস্থবোধ করছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট