১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
৪ জানুয়ারি ২০২০, শনিবার : যুবদল নেতা মনির হোসেন ও আমির হোসেনের মাতৃবিয়োগে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
৩ জানুয়ারি শুক্রবার বিকালে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ যুবদল নেতা মনির এর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। বেশ কিছু সময় মরহুমার বাসভবনে অবস্থান করেন ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় মরহুমার ছেলে যুবদল নেতা মনির হোসেন ও আমির হোসেন’সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এ সময় ড. মোঃ এনামুল হক চৌধুরী’র সাথে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির অন্যতম সদস্য সাব্বির আহমদ, আলমগীর কবির মুন্না, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আব্দুল মজিদ, হাবিবুর রহমান হাবিব, আরমান হোসেন বিজয় প্রমুখ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D