বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী’র পিতার জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী’র পিতার জানাজা ও দাফন সম্পন্ন

সিলেট সংবাদ ডেস্ক…

৪ জানুয়ারি ২০২০, শনিবার : সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর পিতা দেলওয়ার হোসেন সিদ্দিকী’র জানাজা’র নামাজ গতকাল বাদ জুম্মা হযরত শাহজালাল(রহঃ) মসজিদ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

জানাজায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ, আব্দুল মান্নান , ডাঃ নাজমুল ইসলাম, শামিম সিদ্দিকী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মঈন উদ্দিন সোহেল, এডভোকেট আতিকুর রহমান সাবু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আব্দুল আজিজ, এমরান আহমদ চৌধুরী, কামরুল হাসান শাহীন, এডভোকেট আনোয়ার হোসেন, আব্দুল আহাদ খান জামাল, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, আবুল কাশেম, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, সুরমান আলী, সেলিম হোসেন, কাউন্সিলর মনিরুজ্জামান উজ্জ্বল, ইউনুছ মিয়া, আনোয়ার হোসেন মানিক, আব্দুল জব্বার তুতু, লুকমান আহমদ, কয়েস আহমদ সাগর, আব্দুল মালেক, সোহেল মাহমুদ, ডাঃ শাকিলুর রহমান, এম এ খান শাহীন,  গুলজার আহমদ, মখলিছ খান, কাজি নইমুল আলম, কহিনুর আহমদ, আমিন ইউ আহমেদ, দেলোয়ার হোসেন নাদিম, আব্দুস সোবহান, শফিক নুর, সাহেদ আহমদ, আলমগীর হোসেন, রফিকুল বারি রুমান, লিটন আহমদ, সোহেল আহমদ, আব্দুল্লাহ শফি সাহেদ,  হাবিবুর রহমান হাবিব, মঞ্জুর হোসেন মজনু, আব্দুল মুকিত সুমেল, উসমান গনি, আফসর আহমদ, আলী আকবর রাজন, সজীবুর রহমান সজীব, কয়েছ আহমদ, আসিকুর রহমান’সহ বিপুল সংখ্যক মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীর পিতা দেলওয়ার হোসেন সিদ্দিকী শুক্রবার ৩ জানুয়ারি ভোর রাত ৩টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট