কন্ট্রাক্টর মনির হোসেন ও আমির হোসেনের মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

কন্ট্রাক্টর মনির হোসেন ও আমির হোসেনের মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

৩ জানুয়ারি ২০২০, শুক্রবার :  পিডিবি’র ১ম শ্রেনীর কন্ট্রাক্টর মনির হোসেন ও যুবদল নেতা আমির হোসেনের সদ্য প্রয়াত মাতার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সুহেল মাহমুদ, সহ-সাংকৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, জাসাস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম সদস্য বাবর আহমদ, ময়নুল হক স্বাধীন, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, রফিক উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সাহিদ, আব্দুর রহিম, বেলাল আহমদ, এহছান রাজা চৌধুরী, আরমান হোসেন বিজয়, আখতার হোসেন, শাহ আলম সহিদ, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মন্নান, জুনেদ আহমদ, বাবুল মিয়া, মরহুমার ছেলে পাউবি’র কন্ট্রাক্টর মনির হোসেন ও আমির হোসেন।

মাহফিলে পিডিবি’র কন্ট্রাক্টর মনির হোসেন ও যুবদল নেতা আমির হোসেনের সদ্য প্রয়াত মাতার মাগফিরাত কামনা’সহ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনছার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফেরত কামনায় এবং সর্বপরি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট