২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি। দিনটি উদযাপনের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।
দিনটি উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে পুনর্মিলনীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এছাড়া এই পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সাবেক নেতারা বর্তমান নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অব্যাহতি পাওয়া ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। ফলে তারা পুনর্মিলনীতেও থাকতে পারবেন না।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে তাদের (শোভন-রাব্বানী) আমন্ত্রণ জানাতে নিষেধ করা হয়েছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আমন্ত্রণ না পাওয়ার কথা স্বীকার করেছেন অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ সম্পাদক রাব্বানীও। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খান জয় আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D