২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
গত বছরে ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ মঞ্চের ব্যনারে সমাবেশ করছেন কয়েকটি বিরোধী দলের নেতারা। সোমবার রাজধানীর মৎস্যভবনের সামনে ট্রাকের উপর মঞ্চ বানিয়ে এ সমাবেশ করেন তারা।
বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে অংশ নেন। তারা এই মঞ্চ থেকে নতুন করে সরকার পতনের জন্য জনগণকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, এই সরকার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। এতো কিছুর পরেও তারা বলে আমরা লুটপাট করি না। দুনিয়ার সব জায়গায় ভোটের দিন ভোট হয় আর বাংলাদেশে ২৪ ঘণ্টা আগেই ভোট হয়।
সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আপনারা সবাই তৈরী থাকেন যেকোন সময় এই সরকারের পতনের জন্য মাঠে নামতে হবে। যেকোন সময় আমরা এই সরকারের পতনের আন্দোলনের কর্মসূচি দেব।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নূর হোসেন কাসেমী, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, শওকত মাহমদু, আলোকচিত্রী শহিদুল আলম প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D