জনগণের টাকায় হাওরে বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

জনগণের টাকায় হাওরে বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি, দুর্নীতি সহ্য করা হবে না। কারণ জনগণের টাকায় হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ভুরাখালী এলাকায় পোল্ডার-১-এর আওতাধীন বাঁধের ৭ ও ৮ নম্বর প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছে। হাওরের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে।

জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন-সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল নবী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট