৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে কম্বল নিয়ে পাশে দাড়িয়েছে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় ক্বিনব্রীজ এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী মডেল থানা) নির্মলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া, সেকেন্ড অফিসার এসআই খোকন দাস, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার চৌধুরী, বন্দবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই আকবর হোসাইন ভূইয়া, শাহজালাল তদন্ত কেন্দ্র আইসি এসআই বাবুল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D