জৈন্তাপুর থেকে ৫৫৫পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

জৈন্তাপুর থেকে ৫৫৫পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজার থেকে ৫৫৫পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-০৯। আটক জয়নাল আবেদিন (৩৫) জেলার গোলাপগঞ্জের বাঘা উত্তর গোলাপনগরের মৃত আফতাব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়ারাসহ জয়নালকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-০৯ অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট