ভিপি নূরের খোঁজ নিলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

ভিপি নূরের খোঁজ নিলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। বুধবার বিকেলে ডাকসুর ভিপি নুরুল হকের শারীরিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজে দেখতে যান সোহেল।

এসময় তার সাথে ছিলেন ড্যাব নেতা ডাঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

হাবিব উন নবী খান সোহেল ভিপি নূরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে তার সাথে কুশল বিনিময় করেন। সাধারণ ছাত্র সমাজের পক্ষে কাজ করার জন্য ভিপিকে ধন্যবাদ জানান সোহেল। একইসাথে ভিপির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া কোটা আন্দোলনের আহত সাধারণ শিক্ষার্থীদের দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।