বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।
এর আগে আওয়ামী লীগের নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন।
সভাপতিমণ্ডলীতে নতুন মুখ জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও শাহজাহান খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বহাল আছেন মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি। যুক্ত হয়েছেন হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাসিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সারা দেশ থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।

