আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে যুগ্ম-সম্পাদক হলেন যারা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে যুগ্ম-সম্পাদক হলেন যারা

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারা দেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে এ অধিবেশন শুরু হয়।

এর আগে আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা।

সম্মেলনে সূচনা বক্তব্য দেন শেখ হাসিনা। বক্তব্যে মানুষের আস্থা বিশ্বাস যাতে অর্জন করা যায় সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া দলটির নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তারা।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন— অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট