সিলেটে র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামী আটক

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

সিলেটে র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামী আটক

এসএমপির এয়ারপোর্ট থানা এলাকা থেকে র‌্যাবের অভিযানে যৌন নিপীড়ন মামলার আসামী জুয়েল খান (২৭) আটক হয়েছে। সে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার মৃত তমিল খানের পুত্র। বর্তমানে এয়ারপোর্ট থানা এলাকার পশ্চিম পীর মহল্লা এলাকায় বসবাস করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে শুক্রবার রাত ১০টায় এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানা এলাকায় আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির এয়ারপোর্ট থানাধীন আখালিয়া বর্ডার গার্ড পাবলিক স্কুল এর সামনে থেকে এয়ারপোর্ট থানার এফ আই আর নং-১৯/৩৪২ মামলার প্রধান পলাতক আসামী জুয়েল খানকে আটক করা হয়। আসামীকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট