৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন চলাকালীন সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় সম্মেলনে ঢোকার সময় চেকিংয়ে পিস্তলসহ ধরা পড়েন তিনি। এ খবর নিশ্চিত করেছেন গেটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা।
পিস্তলসহ ওই যুবককে গ্রেফতারের ঠিক আধা ঘণ্টা আগে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্রেফতার ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪০)। সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন বলে পুলিশকে জানান তিনি।
এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D