৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে শুরু হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) কাউন্সিল অধিবেশনে দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দলের সভাপতির দায়িত্ব পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। দলটির দ্বিতীয় শীর্ষপদ সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এ আলোচনা এখন সর্বত্র।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের মতোই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বেও বড় পরিবর্তন আসছে। দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ পদে পুনরায় আসীন হতে কোনো তদবির করছেন না। তবে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুজন সভাপতিমণ্ডলীর সদস্যসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ পদে আসীন হতে জোর তদবির চালাচ্ছেন। তারা যে যার মতো অগ্রসর হচ্ছেন এবং একে অন্যের সঙ্গে আলোচনা করছেন।
দলের সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এ নিয়ে কেন্দ্রীয় নেতারা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একপক্ষ ওবায়দুল কাদেরকেই চাচ্ছে, অন্যপক্ষ পরিবর্তন চায়।
কয়েকটি দায়িত্বশীল সূত্র জানায়, এসব নেতার অনুসারীরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। পাশাপাশি চলছে বৈঠক। নেতাদের পক্ষে-বিপক্ষের বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর দু-একজন সদস্য ছাড়া অধিকাংশই সম্পাদকমণ্ডলীর সদস্য। তবে আলোচনায় শত মত ও বক্তব্য শেষে সবার কথা একটাই ‘আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাই জানেন, কে হচ্ছেন দলের সাধারণ সম্পাদক।’
বিভিন্ন সূত্র মতে, দলটির সাধারণ সম্পাদক পদে ৭ জন সবচেয়ে আলোচনায় রয়েছেন। এরা হলেন— দলের বর্তমান সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আজমত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D