১৯ দিনে ২৫ জুয়াড়িকে ধরলো মহানগর ডিবি

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

১৯ দিনে ২৫ জুয়াড়িকে ধরলো মহানগর ডিবি

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গত ১৯ দিনে ২৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জামসহ ইয়াবাও।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিসেম্বরের ১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত নগর ডিবির অভিযানে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জাবেদ আহমদ (২৯), তারেক রহমান অন্তর (২৫), রিফাত আহমেদ দুদুল (২৩), সুমন ইসলাম (২২), শাহিন (৩০), ইমন আহমদ রাসেল (২০), সালমান আহমদ (২৫), আনোয়ার হোসেন (৩৭), আব্দুল হান্নান (৩৮), শাহজাহান মিয়া (৬০), মোঃ আজিজ মিয়া (২৮), জাহেদ মিয়া (২৮),  রোহেল মিয়া (২৪), নেহেরু দাস (২৭), সুহেল মিয়া (৩০), জইন উদ্দিন (৫০), আবু আকবর (৫২), আমির আলী (৭০), মুন্না হোসেন (২২), ইদন মিয়া (২০), জাহেদ মিয়া (২৮),  রোহেল মিয়া (২৪), নেহেরু দাস (২৭), সুহেল মিয়া (৩০), আবু আকবর (৫২)।

সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট