সিলেট ওসমানী মেডিকেল থেকে দালাল চক্রের ২ সদস্য আটক

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

সিলেট ওসমানী মেডিকেল থেকে দালাল চক্রের ২ সদস্য আটক

 সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ বাহিনী। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে থানা থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩), সিলেট এয়ার্পোট থানার কুনাটিলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮)।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। ওসমানী হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট