১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্ত করতে নগরীর সকল ছড়া-খাল খনন করে তা দখলমুক্ত করা হবে। ১৯৫৬ সনের রেকর্ড অনুযায়ী ছড়া-খালের গতি পরিবর্তন করে সেখানে যারা প্রাসাদ নির্মাণ করেছেন সেসব ভবন গুড়িয়ে দিয়ে ফিরিয়ে আনা হবে ছড়া ও খালের গতি। ফলে নগরবাসী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবেন।’
বুধবার নগরীর কানিশাইল এলাকার গাভিয়ার খাল ছড়া উদ্ধার অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মেয়র বলেন, ‘জরিপ অনুযায়ী নগরীর সকল ছড়া-খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ চলছে। তবে স্থানীয়দের অনুরোধে আজকের গাভিয়ার খালের অভিযান আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে যদি দখলকারীরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন তবে তা আবারো উচ্ছেদ করা হবে।’
সিসিক মেয়র আরো বলেন, ‘নগরীর সকল খাল ও ছড়া উচ্ছেদ করার কাজ চলছে। ছড়ার উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে এর তীর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন করা হবে। নগরীকে ‘লেক সিটি’ হিসেবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া পর্যটন নগরী গড়তে এসব ছড়ার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দৃষ্টিনন্দনও করা হবে।’
অভিযানে সিসিকের সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এসএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D