স্বর্ণের বারসহ আটক মামুনকে বিমানবন্দর থানায় সোপর্দ : মামলা দায়ের

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

স্বর্ণের বারসহ আটক মামুনকে বিমানবন্দর থানায় সোপর্দ : মামলা দায়ের

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি স্বর্ণের বারসহ আটক যাত্রী মোমিন উদ্দিন মামুন(৩৫) মামুনকে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অনিক দে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী জব্দ করা মালামাল সহ চোরাচালান সংঘটনের দায়ে যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি এর ১(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিমানবন্দর কাস্টমস ২২টি স্বর্ণের বারসহ মামুনকে আটক করে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিটিংবাড়ি গ্রামের মৃত মাস্টার ইনছান আলীর পুত্র। মামুন দুবাইয়ে মাইগ্র্যান্ট ওয়ার্কার (অভিবাসী শ্রমিক) হিসাবে রংয়ের কাজ করেন। দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে মামুন ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট