১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয়ের মাসেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি এও বলেছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
সোমবার বিজয় দিবস উপলক্ষে সুৃনামগঞ্জের ছাতক বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালী শেষে শহরের লঞ্চঘাট এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, ‘সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে রাজনৈতিক হিংসায় কারাগারে আটকে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে বিজয়ের মাসেও চিকিৎসাবিহীন অবস্থায় জেলে আটকে রেখেছে সরকার।’
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক শামসুর রহমান সামসু, প্রবাসি কল্যাণ সম্পাদক সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা মোশারফ হোসেন, ছায়াদুজ্জামান, ফয়জুর রহমান, পীর ছায়াদুর রহমান, জাহেদুল ইসলাম আবাব, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, আব্দুল মুমিম, শায়েক আলম, আজর আলী মেম্বার, বাবুল মিয়া মেম্বার, মনির উদ্দিন মেম্বার, শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, হাজী কদরুল ইসলাম, আজিজুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সহ- শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ বিল্লাহ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিম, ছাত্রদল নেতা নোমান ইমদাদ কানন, সৈয়দ মেহেদী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D