সিলেটে ৩১২ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

সিলেটে ৩১২ পিস ইয়াবাসহ আটক ২

১৫ ডিসেম্বর ২০১৯, রোববার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার সৈয়দপুর সদরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৬) ও জকিগঞ্জ উপজেলার গড়ের গ্রামের আব্দুল খালিকের ছেলে আল আমিন (২৫)।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে দক্ষিন সুরমা উপজেলার বদিকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট