১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী বাদী হয়ে বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে এ মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তারা হলেন- (১) রাসেল আহমদ, (২) আলী বাহার, (৩) দেবাশিষ দাস গুপ্ত, (৪) ছদরুল ইসলাম লোকমান, (৫) আলী আহমদ, (৬) নুরুল আলম সিদ্দিকী, (৭) কামরুল হুদা জায়গীরদার, (৮) ফাহিমুর রহমান মৌসুম, (৯) অলিউর রহমান, (১০) সাইদুর রহমান বুদুরী, (১১) শামীম আহমদ, (১২) নজিবুর রহমান সিদ্দিকী, (১৩) আফছর খান, (১৪) এমরান আহমদ চৌধুরী, (১৫) মিফতাহ সিদ্দিকী, (১৬) আবুল কাহের শামীম, (১৭) জুবের আহমদ, (১৮) মাহবুবুর রব ফয়সল, (১৯) আব্দুল আহাদ খান জামাল, (২০) জাহেদ, (২১) কাইয়ুম চৌধুরী, (২২) ফজলে রাব্বি আহসান, (২৩) মাহবুবুল হক চৌধুরী, (২৪) কালা জামাল, (২৫) সোহেল ইবনে রাজা, (২৬) আবুল কাশেম, (২৭) আলতাফ হোসেন সুমন, (২৮) তোফায়েল আহমদ, (২৯) সিদ্দিকুর রহমান পাপলু, (৩০) কয়েস আহমদ, (৩১) সাইফুল ইসলাম, (৩২) সুদীপ জ্যোতি এ্যাষ, (৩৩) লিটন আহমদ, (৩৪) মাহবুবুল আলম সৌরভ, (৩৫) মকসুদ আহমদ, (৩৬) আলতাফ হোসেন টিটু, (৩৭) আশরাফ উদ্দিন রুবেল, (৩৮) অলি চৌধুরী ও অজ্ঞাত ১৫/২০ জন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ করে দেন আদালত। এর প্রতিবাদে বেলা দুইটার দিকে সিলেট নগরের তালতলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জিন্দাবাজার থেকে ৩ ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।

উপরোক্ত মামলায় গ্রেফতারকৃত ছাত্রদল নেতা দেবাশিষ দাস গুপ্ত, রাসেল আহমদ ও আলী বাহার

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D