১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
সিলেট জৈন্তাপুর উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতি মামলা ও অপহরণ মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নগদ ৪০ হাজার টাকা ও অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই আজিজুর রহমান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা এলাকার মমিনখলা গ্রামে অভিযান করে কানাইঘাট উপজেলার নিজ চাউরা দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের আব্দুল হকের পুত্র রশিদ মিয়া উরফে রশিদ আহমদ(৩০) কে গ্রেফতার করা হয়। জৈন্তাপুর থানার মামলা নং-৩, এর তালিকা ভূক্ত পলাতক আসামী এবং কানাইঘাট থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার নিকট হতে পুলিশ নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
অপর দিকে এস.আই আজিজুর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা নয়াখেল পূর্ব বালিদাঁড়া গ্রামের হেলাল মিয়ার বাড়ী থেকে অভিযান করে জৈন্তাপুর মডেল থানার মামলা নং-৯ এর এজাহার নামীয় আসামী একই গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল্লাহ (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া উপজেলার কেন্দ্রী মৌজার ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রীকে অপহরনের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার শ্রীখেল এলাকা হইতে ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক এ প্রতিবেদককে বলেন, আমার টিম অপরাধ নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান করে যাচ্ছে এবং অপহৃত নারী ও টাকা উদ্ধার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D