গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আইয়ুব আলীর শয্যা পাশে দলীয় নেতৃবৃন্দ

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আইয়ুব আলীর শয্যা পাশে দলীয় নেতৃবৃন্দ

গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়ন পরিষদের গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাবেক সদস্য, ৮নং ওয়ার্ডের বর্ষিয়ান নেতা, ৭ বারের নির্বাচিত মেম্বার আইয়ুব আলী ব্রেইন স্ট্রোক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।অসুস্থ বিএনপি নেতাকে দেখতে আসেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক শাখায় কর্মরত মখলিছুর রহমান রনি, শিক্ষানবিশ এডভোকেট আপ্তার মিয়া, শিক্ষক এম এ রউফ, শিক্ষানবিশ এডভোকেট মোহাম্মদ শওকত আলী, তোয়াকুল ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক সাহেদ আহমদ, ছাত্র নেতা জয়নাল আবেদীন ও পারভেজ আহমেদ। চিকিৎসাধীন আইয়ুব আলীর ছোট ভাই উসমান আলী তার ভাইয়ের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট