১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
শহরতলীর শাহপরানে পারিবারিক কলহের জের ধরে নিজের ছেলের দায়ের কুপে খুন হলেন মা। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া গ্রামের খৃষ্টান বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম প্রেমলতা বাউড়ি (৬০)।
ঘটনার পর থেকে ঘাতক ছেলে দিপু বাউড়ি পালাতক রয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে তদন্ত সাপেক্ষে মূল রহস্য উধঘাটনে হবে।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে হযরত শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে ।(সূত্রঃ দৈনিক জালালাবাদ)

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D