১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা উপজেলার লামাকাজী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুরমা নদী ভাঙ্গন রোধ করার জন্য ‘মাটি-বালু’ উত্তোলনের ইজারা বাতিল করার এবং দ্রুত বিশ্বনাথের আমিরুল্লাহাজ, হাজরাই, গৌরী শংকর ও সদরের শিবেরখলা, তিলকপুর মৌজার সীমানা নির্ধারণের দাবি জানান।
চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহলের পাশাপাশি উপজেলার প্রত্যেক বাজারের পাহাড়াদার নিয়োগ ও দোকানের সামনে একটি করে বাতি জালি রাখার এবং ডাকাতি প্রতিরোধে নিজেদের সচেতনতা বৃদ্ধি ও বাড়ির কলাপসিপল গেইটে লাগানো তালা সহযে কেউ যাতে স্পর্শ বা দুষ্কৃতীকারীরা ভাঙ্গতে না পারে সেজন্য তালা বক্স বা পাত দিয়ে সংরক্ষিত করার জন্য উপজেলাবাসীর প্রতি আহবান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তারা জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রেজিষ্ট্রারী ফি কমানোর, মানব পাচারের অভিযোগে দায়েরকৃত মামলার মাধ্যমে যাতে নিরীহ মানুষদেরকে হয়রাণী করা না হয়, সকলের উপস্থিতিতে ঝাঁক-জমকভাবে মহান বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের, ভুয়া কাগজপত্র দিয়ে নিয়োগ পাওয়া শিক্ষকরা যাতে উপজেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত না হতে পারে কিংবা বাছাইয়ের ক্ষেত্রে সচ্ছতা থাকে, রামপাশা-আশুগঞ্জ সড়কের পাঠাকইন গ্রামে সরকারি গাছ কর্তন করে ডুপ্লেক্স ভবন নির্মাণকারী মাদক ব্যবসায়ী তবারক আলী ওরফে ইয়াবা সুমনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চুরি-ডাকাতি প্রতিরোধ করতে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগীতা করার ক্ষেত্রে আমাদের সবাইকে আরোও এগিয়ে আসতে হবে। ভাঙ্গন প্রতিরোধ করার লক্ষ্যে দ্রুত কার্যক্রর পদক্ষেপ গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডাঃ আরাফাত মাসুদ, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতিনিধি পারভেজ খান, সাব-রেজিস্টর সহিবুর রহমান প্রধান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা একেএম মনোহর আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবীর, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, নবীন সোহেল।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক কামাল মুন্না, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D