৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান রাজনীতিকদের পর্যন্ত বেচাকেনা করেছেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান রাজনীতিকদের হাট বসিয়েছিলেন, আর সেখানে তিনি বহু রাজনীতিকদের বেচাকেনা করেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বন্দর নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদসহ সমগ্র বিশ্ব প্রশংসা করছে। আর এ নিয়ে আক্ষেপ করছে পাকিস্তান। শুধু প্রশংসা করতে পারছে না বিএনপিসহ তাদের ২০ দলীয় জোট। দেশের এই উন্নয়নের অভিযাত্রা তাদের কাছে গাত্রাঘাত মনে হয়।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির উপস্থিতিতে বিএনপি যে ধরনের হাঙ্গামা করেছে, দেশের ইতিহাসে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এটি একটি কলঙ্কজনক অধ্যায়। খালেদা জিয়ার জামিন চাইতে গিয়ে বিএনপির আইনজীবীরা ছয় বিচারপতির বেঞ্চে এই হট্টগোলের ঘটনা ঘটিয়েছেন। বেগম জিয়ার জামিন হলে তারা কী ঘটাবেন তা অনেকটাই অনুমেয়।
এ দিকে, শনিবার বিকালে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের সরাসরি ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের শেখ আতাউর রহমান।
সভাপতি পদে এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান পেয়েছেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D