১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ীদের গোপন ভোটের মাধ্যমে ১১০ ভোট পেয়ে হাজী রইছ আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি মোঃ শাহ আলম ১০৮ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে আহমদ আফজাল সিরাজ পাভেল ১২১ ভোট ও মোঃ মিজানুর রহমান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ধদ্ধি মোঃ আখতার হোসেন ১১৯ ভোট ও লোকমান হোসেন ৬৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিয়াজ মোঃ আজিজুল করিম ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি মোঃ সেলিম আহমদ ১০৩ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে ফয়জুর রহমান রুকন ১১৫ ভোট ও মোঃ নজরুল ইসলাম ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বদ্ধি মোঃ সাহেদ বকস ১০৩ ও সামছুল আলম সিদ্দিকী ৯০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে বেলাল আহমদ ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি মোঃ জাবেদ আহমদ ৮৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ মশিউর রহমান বাবু বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে সৈয়দ মোরাদ হোসেন রাজিব ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি মুজাম্মিল হোসেন আরাফাত ৮৮ ভোট পেয়েছেন।
সদস্য পদে মোঃ এমদাদ হোসেন মুর্শেদ ১২১ ভোট, শরীফ হোসেন ১২০ ভোট, দুল্লাল মৃধা ১১৮ ভোট, নুরুল ইসলাম ১০৬ ভোট, আলী হায়দার ১০৬ ভোট, রিন্টু চক্রবর্তী ১০৪ ভোট, বরকত মিয়া ১০২ ভোট, আনোয়ার হোসেন ৯৯ ভোট, শাহীন আহমদ শাহীন ৯৫ ভোট, কাওসারুজ্জামান চৌধুরী ৯১ ভোট ও রাহাদ আহমদ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফল সম্পন্ন করতে সহযোগিতা করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, রিটার্নিং অফিসার, প্রিজাইটিং অফিসার ও পুলিং অফিসার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D