১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাত হবে মন্তব্য করে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, “বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, গনতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।”
বৃহস্পতিবার বেলা ১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বাধন বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে, উন্নয়নকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে বাঁচাতে হবে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে আওয়ামী লীগকে নতুন করে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় বেলুন ওড়ান তিনি
সম্মেলনের সভাপতিত্ব করছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি; প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D