১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এজন্য মাদ্রাসা মাঠে প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে মঞ্চ। এর দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। এ মঞ্চে ২০০ আসন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্মেলনে জেলা ও মহানগরের ডেলিগেট ছাড়াও হাজারের উপরে কাউন্সিলর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী।
প্রায় ৮ বছর পর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এজন্য নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ বিরাজ করছে। সকালে সম্মেলন শেষে বিকেলে কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম কাউন্সিলের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D