১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলার নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৈতৃক বাড়িতেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার নামাজের পূর্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, ভাষা রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এম এ মুক্তাদির।
এসময় শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আন্দোলনে মিছিল করেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে চার মেয়ে ও আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। তাঁর বাবা এ এম আরেফ আলী, মা মনিরুন্নেসা খাতুন।
রওশন আরা বাচ্চু পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই রওশন আরা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। সলিমুলাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D