৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের। তাহলে তারা (বিএনপি) আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে? সেটিই তো মনে হয়।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
৫ ডিসেম্বর খালেদা জিয়ার কারামুক্তির না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী এসব তথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা কি আদালতের বিরুদ্ধে? সেটিই হচ্ছে মূল বিষয়। তাদের এ বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণ হয় যে তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না।
‘বিএনপি যদি বিচার না মানে, আইন না মানে, আদালত না মানে, আদালতের রায়ের বিরুদ্ধে রাজপথে নামে, আমি মনে করি, তাহলে আদালত অবমাননা হবে। সেক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে কিছু করে কী না সেটিই দেখার বিষয়।’
আওয়ামী লীগের সম্মেলন রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগে নতুন রক্ত সঞ্চালিত হয়। নবীণ প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্ব তৈরি হয়। ১৯৬৬ সালে তখনকার পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। সে সম্মেলনের সম্মেলন সংগীত ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেটি পরে আমাদের জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগের সম্মেলনে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেয়ার জন্য, সমাজ পরিবর্তনের জন্য দিক নির্দেশনা থাকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D