ওসমানীনগর থেকে বিবস্ত্র তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

ওসমানীনগর থেকে বিবস্ত্র তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

ওসমানীনগরে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার প্রথমপাশা এলাকার ঝুগিডুরা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন। পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারে যায় পুলিশ। হাওরে জমিতে পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় ছিল বিবস্ত্র লাশটি। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে কয়েক দিন পূর্বের লাশটি হাওরে গুম করে রাখা হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত এসআই সুজিত কুমার চক্রবর্তী জানান, লাশটি ঘাস দিয়ে ঢাকা ছিল এবং লাশের শরীরে কোন বস্ত্র ছিল না। ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এবং পরিচয় উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্তাধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট