১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কেটের সামন ভিতর পোস্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
গত ১৭ নভেম্বর নির্বচনের তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক। ইতিমধ্যে দুটি প্যানেলে মনোনয়ন দাখিল করে প্রচারনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কেটের সার্বিক চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হাজী মোঃ রইছ আলী ও নিয়াজ মোঃ আজিজুল করিম গ্রীন প্যানেল এর বিপরীতে শাহ আলম ও সেলিম আহমদ হোয়াইট প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
উভয় প্যানেলই নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করছেন। প্যানেল সমর্থিত ভোটারও নিজ নিজ প্যানেল বিজয়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ রফিকুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার মার্কেট বন্ধ রেখে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ২২৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে একজন রিটার্নিং অফিসার, একজন প্রিজাইটিং অফিসার ও ৩ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
নির্বাচন বিষয়ে মার্কেটের ব্যবসায়ীরা বলেন, গ্রীন প্যানেলের প্রার্থীগণ এবং হোয়াইট প্যানেলের প্রার্থীগণ উভয়ই যোগ্য। তবে যারা অতীতে মার্কেটের অসংখ্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে মার্কেটকে ঢেলে সাজিয়েছেন তাদেরকেই ভোট দেবেন তারা।
আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ৫ ডিসেম্বর একটি সুন্দর নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D