১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্রির সময় দুটো বিপন্ন প্রজাতির কালামাথা-নিশিবক (Black-crowned Night Heron) উদ্ধার করেছে স্থানীয় পাখিপ্রেমীরা। রোবরার দুপুরে শহরের দেববাড়ি আবাসিক এলাকা থেকে পাখি দু’টি উদ্ধার করা হয়।
তবে, এসময় পাখি বিক্রেতা সামাদ সকটে পড়ে। উদ্ধার করা পাখিগুলো পাখিপ্রেমী সোহেল শ্যামের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এগুলো সুস্থ হয়ে উঠলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি) সূত্র জানায়, কালামাথা-নিশিবক (Black-crowned Night Heron) বিপন্ন প্রজাতি পাখি। প্রাকৃতিক নদী-নালা, হাওর-বিল প্রভৃতি ধ্বংস হওয়ায় তাদের অস্তিত্ব বিপন্ন। এদের মাথায় ঝুলন্ত সাদা ঝুটি থাকে। এদের চোখ লাল। দিনের বেলায় এরা আড়াল করা গাছে ডালে ঘুমায়। সন্ধ্যা এবং রাতে জলাভূমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বিষয়টি খুব দুঃজনক। পাখিশিকারী সাদামকে এবার আমরা হাতনাতে ধরতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D