১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের ১২তম সভা শনিবার ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ইউনিভাসির্টির সিন্ডিকেটের চেয়ারম্যান ও উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, ম্যথেমেটিক্স এন্ড ইনফরমেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান রথিন্দ্র চন্দ্র গোপ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাদা আল সাদিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D