সদর দক্ষিণ নাগরিক কমিটি’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রথম সভা ৭ ডিসেম্বর

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

সদর দক্ষিণ নাগরিক কমিটি’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রথম সভা ৭ ডিসেম্বর

‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রথম সভা আগামী ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে ৭টায় চন্ডিপুল সংলগ্ন শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। আহূত সভা সফলের লক্ষ্যে (১ ডিসেম্বর) রোববার সন্ধ্যে সাড়ে ৭টায় স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতিবৃন্দ এবং সম্পাদকমন্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। উভয় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আজম খান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট