১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর গুলিতে প্রাণ হারিয়েছেন সালমান আহমদ (১৮) নামের এক বাংলাদেশী যুবক। নিহত সালমান কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় গ্রামের আবুলুর রহমানের পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কানাইঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার তার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
সীমান্ত সূত্র জানায়,সালমান আহমদ সহ কয়েকজন বাংলাদেশী গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তবর্তী (মেইন পিলার ১৩৩৫/১৭) পাতিছড়া এলাকায় ঘোরাঘুরির সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড ৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল রফিকুল ইসলাম পিএসসি বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শনিবার সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক আহŸান করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে এ ব্যাপারে বিএসএফ’র কাছে প্রটেস্ট নোটও পাঠানো হবে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তশেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D