৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ করেছেন আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে কয়েকশ’ বিএনপি সমর্থক আইনজীবী খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ করেন। এসময় সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে মুখরিত হয়। এক দিকে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবীরা এবং সুপ্রিম কোর্টের মূল গেটে ও সামনের সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। রাস্তায় নেতাকর্মীদের আন্দোলনে সাথে আইনজীবীরা যোগ দিতে চাইলে পুলিশ সুপ্রিম কোর্টের গেট আটকে দিয়ে আইনজীবীদের বাধা দেন। এরপর সুপ্রিম কোর্টের ভেতরে এবং আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ মিছিল করতে থাকেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুর সোয়া ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ফোরামের সদস্য সচিব মো: ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে শতাধিক আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের প্রধান গেট দিয়ে সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ গেট আটকে দিয়ে তাদের বাধা দেন। এসময় আইনজীবীরা গেটের সামনে বসে খালেদা জিয়ার মুক্তির দাতিতে বিভিন্ন শ্লোগান দেন।
এ সময় প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ দেশ ও দেশের গণতন্ত্র বিপন্ন। খালেদা জিয়ার জিবন বিপন্ন। যে পর্যন্ত না দেশে গণতন্ত্র কায়েম হবে। যে পর্যন্ত না খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি না হবে, আমরা রাজপথে থাকব। আমরা বর্তমান সরকারের শেষ ঘণ্টা বাজিয়ে দেব।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা বিচার বিভাগের ওপর চাঁপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে আইনগতভাবে বিচার কাজ করবেন। সেখানে যদি প্রশাসনিকভাবে কিছু হয়, ইনশা আল্লাহ আমরা বিচার দেখে অবিচারের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেব।
পুলিশের বাধার কারণে আইনজীবীরা রাজপথে প্রবেশ করতে না পেরে সুপ্রিম কোর্টের চারপাশের সড়কে এবং আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ করেন। বেলা পোনে ৩টায় একদল আইনজীবী বিক্ষোব নিয়ে হাইকোর্টের প্রধান ভবনে প্রবেশ করতে চাইলে পুলিশ গেট আটকে দেন। তখন আইনজীবীরা সেখানে অবস্থান করে কিছু সময় বিক্ষোভ করেন। এরপর আইনজীবীরা কয়েকভাগে ভাগ হয়ে বিক্ষোভ করতে থাকেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ’ ব্যানারে বিক্ষোভ সমাবেশে অংশ আরো অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তৈমূর আলম খন্দকার, আবেদ রাজা, মনির হোসেন, জিয়া উদ্দিন জিয়া, ড. ফারহাত হোসেন, জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, খোরশেদ মিয়া আলম, উম্মে কুলসুম রেখা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, শরীফ ইউ আহমেদ, আবদুল্লা আল মাহবুব, মির্জা আল মাহমুদ, আবদুস সালাম খান, আখতারুজ্জামান, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, সালমা সুলতানা, মাসুদ রানা, কে আর খান পাঠান, গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট সুজা, মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।
আইনজীবী সমাবেশে আইনজীবী ফোরামের সদস্য সচিব মো: ফজলুর রহমান বলেন, আমরা রাজপথ দখল করে এই অবৈধ সরকারকে উৎখাত করব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আবারও এদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং বেগম খালেদা জিয়া কারামুক্ত হবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D